একদিন এই যুদ্ধ শেষ হবে আমিও আমার কবিতার কাছে ফিরে যাবো,,,,

তোমার কি মনে হয় আমি যুদ্ধ ভালোবাসি?
এই হাতে বন্দুক নয় আমি কবিতার কলমটা ধরতে চাই,
প্রিয়তমার জন্য কবিতা লিখতে চাই,
স্বপ্ন বুনতে চাই ভবিষ্যতের।

কিন্তু ওরা আমার শৈশব কেড়ে নিয়েছে,
আমাকে এতিম করেছে, আমার প্রিয়তমাকে লাঞ্চিত করেছে,
জন্মের পরে বিদ্ধস্ত পরাস্ত জন্মভূমি দেখেছি,
আমার কবিতাগুলি তাই আমার জন্মভুমির মতই বৈরি।

আমি ছন্দ চিনিনা, মাত্রা চিনিনা,
আমি খিদে চিনি, বারুদ চিনি,
আর চিনি ঝলসে যাওয়া শহীদের গায়ের গন্ধ।

বন্ধু আহমাদ আমার,
এই যুদ্ধ না থাকলে সে হয়তো পশতু ভাষার সেরা কবিদের একজন হতো,
কিংবা জামশেদ,
গলায় ছিলো যার দাউদ নবীর সুর।

কেউ নেই,
কান্দাহারের কোনো এক গুহায় মাত্র এক বিঘত পাথরের নিচে শুয়ে আছে দুই বন্ধু আমার।

হুব্বুল ওয়াতান মিনাল ঈমান,
আমি পাঠান, আমার ওয়াতান আফগান।
পাঁচ হাজার বছরের আমার আলফ ওয়ালিদের ওয়াতান,
দারিয়ুস, ইস্কান্দার, মৌর্য্য, কনিষ্ক, হাজ্জাজ, চেঙ্গিস, রুস্কি সবার গোরস্তান।
একদিন এই যুদ্ধ শেষ হবে, আমিও আমার কবিতার কাছে ফিরে যাবো।

یوه ورځ به جګړه ختمه شي او زه به بیرته خپل شعر ته راوګرځم

২২০২২০২২

কবিতাটির আবৃত্তি শুনতে এখানে ক্লিক করুন অথবা ইউটিউব