একদিন ভুল করে তোর শহরে আসবো
ভুল করে ভালোবাসবো এই নিয়ন আলোয়
ভুল করে না হয় হাতটুকু আলতো ছোঁয়ে দেবো
ভুল করে বলে ফেলবো ‘ভালোবাসি তোমায়’।
এই শহরের ইটের দালানের ফাঁকে পরে থাকা নিষ্পাপ ফুলের মতো তুই –
নিষিদ্ধ শহরের আনাচে কানাচে পাপিষ্ঠ প্রেমিকের হানা,
যেনো জলন্ত অগ্নিকুণ্ডের নরকের স্তরে বেয়ে বেড়ানো মই –
নিষিদ্ধ শহরে, নিষিদ্ধ নরকে, কাঙ্ক্ষিত স্বর্গে প্রেমিকার হাতে হাত রেখে হাসতে মানা।

