কাটাতারের বেড়ায় ঝুলে আছি তুমি আর আমি,
রাজনৈতিক বেড়াজালের পীড়নে সম্পর্কটুকু হয়ে আছে বায়বীয়।
জানি না দেখবে কি না,
দেখলেও বুঝবে কি না!
তবুও বলি,
আত্মার বাঁধনে বন্দী শিকলপরা হৃদদ্বয় আলাদা কররার সাধ্যি কি আছে কারো!
যদিনা হৃদবিহীন যন্ত্র হতে চাই।
শুন্য হৃদ আমি, দুইখানা তোমার।
শিকলটা শক্ত করে ধরে রেখো,
একদিন ছিটমহলের মতো স্বাধীনতা আনবো,
নয়তো ফেলানি হবো।
ঝুলবো আমি, ঝুলবে শিকলপরা রাজনৈতিক আশ্রয়।
০১০৮২০১৭
