যুদ্ধ যেখানে নিশ্চিত, মৃত্যুভয় সেখানে বাতুলতা।
বুকে মাইন বেঁধে ট্যাঙ্কের নিচে ঝাঁপিয়ে পরা ১৯ বছরের কিশোর জানে মৃত্যুর মানে।
যুদ্ধ যেখানে নিশ্চিত, মানবতা সেখানে বাতুলতা।
বেয়নেটে খুঁচিয়ে খুঁচিয়ে অশ্রুভরা চোখে দুগ্ধশিশু হত্যাকারী সেই লোকটি জানে।
যুদ্ধ যেখানে নিশ্চিত, প্রেম সেখানে বাতুলতা।
মেহেদি রাঙা হাতে রাইফেল নিয়ে ঝাঁপিয়ে পরা যুবকটি জানে কে বেশি টানে।
