চলার পথে দেখা হলে চিনিবে কি আমায়,

নাকি অবাক হয়ে শুধাবে, “কোথাও কি দেখেছি তোমায়?”

নাকি চিনেও অচেনার মতো মুখ বেঁকিয়ে চলে যাবে ?

.

ভিক্ষার থলি হাতে যাই যদি তব দ্বারে,

দিবে কি কিছু মোর হাতে,

নাকি নিরাশ করে দিবে সরিয়ে ?

.

তমসাচ্ছন্ন রাতে ভীত চাতকের ন্যায় তব বাটীতে চাই যদি আশ্রয়,

স্থান দিবে কি থাকিবার তরে ,

নাকি তাড়িয়ে দিবে মোরে অচেনা বলে ?

.

সুতীব্র রৌদ্রে তৃষ্ণার্ত পথিকের বেশে যদি চাই একফোটা জল ,

দিবে কি মোরে বারি হেতা পানিবার তরে ,

নাকি চলে যেতে হবে আঁখি ছলছল করে ?

.

আসিবে কি মোর কফিনের পাশে মরিবার পরে

দেখিবার তরে শেষবার এই কুত্‍সিত মুখখানি ,

নাকি হাসিবে দূর হইতে দেখিয়া মোর কফিন খানি?

.

একবার হইলেও আসিবে কি মোর গোড়পাশে

হাতে নিয়ে ছোট্ট একখানি ঘাসফুল ,

নাকি পরলোকেও আর্জিবে শাস্তি বিধাতার কাছে নিমিত্ত সেই ভুল ?

….

কবিতাটির আবৃত্তি শুনতে এখানে ক্লিক করুন