জন্মলগ্ন থেকেই কাঁদছি , 
যখন মায়ের উষ্ণ জরায়ু থেকে পৃথিবীতে মস্তকার্পন করেছি তখন থেকেই আমার কান্নার সুচনা । 
প্রথম কান্না ছিল এক নারীর অবদান আর তিনি ছিলেন আমার মা , 
সেই কান্না সবার মনে আনন্দের ঢেউ তুলে , 
আর আজ যখন ১৯টি বসন্ত পর কাঁদছি তখন সেই মানুষগুলিই কষ্ট পাচ্ছে যারা ১৯ বছর আগে আমার কান্না শুনে আনন্দে হেঁসেছিল॥ 

আজই আমার শেষ কান্না , 
আমি আর কাঁদব না , 
কাঁদার কোন কারণই থাকবে না । 
ভাবতে অবাক লাগে আমার জীবনের শেষ কান্নাটাও অন্য এক নারীর জন্য । 
আচ্ছা ওরা কি সবাইকে কাঁদিয়ে আনন্দ পায় ? 
নাকি শুধু আমাকে ? 
আমি জানি না , জানি নাহ্ ॥ 

ঘন্টায় ৮০মাইল বেগে ট্রেনটি আসছে , 
আমি দেখছি , দেখছি আর ভাবছি , 
ভাবছি আর দেখছি ; 
কত সুন্দর সাপের মত এগিয়ে আসছে রেলের গাড়িটা , 
কু উউ ঝিক ঝিক ঝিক ঝিক ঝিক .. ..