ত্যকে ঘৃণা করি , আমি সত্যকে ঘৃণা করি ;
সত্য যে একদম উলঙ্গ নগ্ন নিষ্ঠুর –
আমি সহ্য করতে পারি না , সহ্য হয় না ।
যখন আমার চোখের সামনে বসেও তুমি অন্যের হয়ে থাকো,
হাতে হাত ধরে তুমি হাসতে হাসতে চলে যাও কল্পনার আকাশগঙ্গায় _ তখন _
বুকে খঁচ করে কি যেন বিঁধে ।
আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না।
তুমি যখন মিষ্টি করে আমার সাথে কথা বলতে-
আমার হাতটি ধরে থাকতে ; কতইনা ভাল লাগত ;
যদিও তুমি মিছিমিছি ভালবেসে ছিলে ,
কিন্তু এই মিথ্যেটাকেই আমি ভালবাসি _
সত্যকে ঘৃণা করি , ঘৃণা করি , ঘৃণা করি ।
সারাটি জীবন এই মিথ্যেটাকে বুকে রেখে যাব ,
আমি যে ভীতু , কাপুরুষ , অর্বাচীন তাই তোমাকে ধরে রাখতে পারি নি-
চেয়েও পারি নি আত্মহত্যা করতে ,
সারাটি জীবনভর যন্ত্রণাই হল আমার সত্য , আর
আমি সত্যকে ঘৃণা করি , ঘৃণা করি , ঘৃণা করি ॥!॥
ENG
I despise the truth, I truly despise it;
The truth stands utterly bare, naked, cruel—
I cannot bear it, I cannot stand it.
When you sit right before my eyes,
Yet belong to someone else—
When you hold hands and walk away,
Smiling, drifting into an imagined Milky Way—
Then, a sharp sting pierces my heart.
I cannot bear it, I simply cannot stand it.
When you used to speak to me so sweetly—
Holding my hand close; how wonderful it felt;
Though you loved me falsely, pretending,
It’s that lie that I loved most of all.
I despise the truth, despise it, despise it.
I’ll carry this lie within me my whole life,
For I am timid, a coward, a fool—
That’s why I couldn’t hold on to you,
Nor could I end my own life, despite my pain.
A lifetime of suffering became my only truth, and
I despise the truth, despise it, despise it.
